বীরভূমে প্রতিমার মুখে রুপোর মাস্ক
দি নিউজ লায়ন ; মহামারী করোনার প্রকোপে প্রাণ ওষ্ঠাগত মানুষের। সর্বক্ষণের সঙ্গী মাস্ক। তবুও কিছু মানুষ জেনে শুনেও বেপরোয়া। মাস্কে আপত্তি তাদের। করোনা সচেতনতা বাড়াতে এবার দুর্গা প্রতিমার মুখেও মাস্ক। বাদ যাননি অসুরও। আপনি দৃশ্য উঠে এল বীরভূমের সাঁইথিয়ার জয়তু সুভাষ গোষ্ঠী ক্লাবে।
দুর্গা ছাড়াও লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর মুখেও পড়ানো হয়েছে রুপোর তৈরি মাস্ক। পুজো উদ্যোক্তা দেবাশীষ সাহা জানিয়েছেন, মানুষকে সচেতনতার পাঠ দিতেই প্রতিমার মুখে মাস্ক পড়ানোর ভাবনা। সমস্ত রকমের বিধি মেনেই এবারের পুজোর আয়োজন করা হয়েছে। পুজোয় সকালের অঞ্জলি এবং রাতের সন্ধারতি ফেসবুকে দর্শকদের জন্য লাইভ দেখানো হবে।
যারা মণ্ডপে অঞ্জলি দিতে আসবেন তাদের জন্য মন্দির চত্বরে গোল দাগ দিয়ে সুনির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে। মায়ের জন্য ফুল ফল যাবতীয় যেসব জিনিস মন্দিরে আসবে সমস্ত কিছুই স্যানিটাইজ এ নিয়ে আসা হবে। পুজোর সময় দুজন পুরোহিত ছাড়া অন্য কেউ পুজো স্থলে উপস্থিত থাকতে পারবে না। যে পুরোহিত পুজো করবেন তাদের জন্য মাস্ক, হাতে গ্লাভসের ব্যবস্থা করা হয়েছে।
করোনা আবহে দুর্গো উৎসব অনেকটাই জৌলুস হারিয়েছে। তার ওপরে মহামান্য আদালত বেঁধে দিয়েছে একগুচ্ছ নিয়মাবলী। এই দুয়ের যাঁতাকলে উদ্যোক্তাদের ইতিমধ্যে কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
এতো আয়োজন যে দর্শকের জন্য সেই দর্শকের পদধূলি এবার পড়বেনা মন্ডপের ভেতরে। মন খারাপ কর্মকর্তাদের। তবে তারা আশাবাদী আগামী বছর দুর্গাপূজায় মা দুর্গার দর্শনে আবার মণ্ডপে মণ্ডপে উপচে পড়বে ভিড়।

Post a Comment